বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার দেশটির শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে আরব নিউজ এই তথ্য জানিয়েছে।
২০০৮ সালে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর সৌদি আরবের পক্ষ থেকে এই ঘোষণা আসল।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রিয়াদে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে খন্দকার মোশাররফ দুই মন্ত্রণালয়ের সম্পর্ক উন্নত হবে।
বৈঠকে আবদেল ফকিহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের জনশক্তির জন্য উপযুক্ত প্রক্রিয়া ও পদ্ধতির ওপর জোর দিয়েছেন তিনি, যা দুই দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে।
