পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তের হাজার পাঁচ’শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা।
আরো পড়ুন: পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের ভিডিও ভাইরাল!
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করায় কাউখালীর দক্ষিণ বাজারে বিসমিল্লাহ টেডার্সকে চার হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় জাহাঙ্গীর ট্রেডার্সকে আট হাজার টাকা এবং জননী পোল্ট্রি ফার্মকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/বিএএফ
