আত্মরক্ষার্থে দুষ্কৃতিকারীকে হত্যা করলে আইনের ব্যত্যয় ঘটে না: হাছান মাহমুদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ১৮:৫৯
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ত্মরক্ষার্থে কোনো দুষ্কৃতিকারীকে হত্যা করলে আইনের ব্যত্যয় ঘটে না।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
অযৌক্তিক হরতাল ওঅবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
হাছান মাহমুদ বলেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জনসাধারণের কাছে আতঙ্ক ও ভয়ের নেত্রী হিসেবে পরিণত হয়েছেন।
 হাছান মাহমুদ বলেন, খালেদার অবরোধে জনগণ সাড়া দেয়নি। এখন আবার হরতাল ডেকে জনগণকে তারা ভয় দেখাতে চান। তিনি বলেন, যারা হরতাল-অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষকে পুড়িয়ে মারছে, সেসব দুষ্কৃতিকারীর পৃষ্ঠপোষকই খালেদা জিয়া।
তিনি বলেন, যারা রাজপথে সহিংসতা চালাচ্ছে, যাদের হাত থেকে শিশু, নারী, বৃদ্ধরাও রেহাই পাচ্ছে না। তাদের হাত থেকে মানুষ আজ বাঁচতে চায়। তাদেরকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহীনি আইনের আওতায় এনে বিচার করবে এবং প্রয়োজনে গুলি চালাবে এটাই জনগণ প্রত্যাশা করে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুল রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংগঠনের সভাপতি মোহাম্মদ জিন্নাত আলী খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।