‘বন্দুক’ বয়স দেখে না

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০০:৫৯

বন্দুক হাতে থাকলে কিছু একটা করতে ইচ্ছা করে। এক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। সেটাই করে দেখালো যুক্তরাষ্ট্রের পাঁচ বছরের  এক ছেলে। হাতে বন্দুক নিয়ে নিজের শিশু বয়সের ভাইটিকেই গুলি করে দিল!

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের নডওয়ে কাউন্টিতে গত সোমবার এক মা পুলিশের জরুরি নাম্বার ৯১১ তে কল করেন। পুলিশ এসে দেখে, নয় মাস বয়সী বাচ্চাকে গুলি করেছে তারই ভাই যার বয়স পাঁচ বছর। বাচ্চার মা বন্দুকটিকে পেইন্টবল বন্দুক বললেও পুলিশ জানিয়েছে, ওটা ২২ ক্যালিবারের ম্যাগনাম রিভলবার। কাউন্টির পুলিশ জানিয়েছে, অবস্থা দেখে মনে হচ্ছে, দুর্ঘটনাবশত এটা হয়েছে। পুলিশ আরো জানায়, বাচ্চাটি যেখানে শোয়া ছিল তার পাশেই ছিল বন্দুকটি। বন্দুকটি হাতে নেয়ার পর হয়তো গুলি বের হয়ে শরীরে লেগেছে। বাচ্চাটিকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাচ্চাটির মা জানিয়েছেন, বন্দুকটি তার এক আত্মীয়ের। কিন্তু পুলিশের বিষয়টি সন্দেহ হচ্ছে। আর তাই বন্দুকের প্রকৃত মালিক আসলে কে সেটাই বের করার তদন্তে নেমেছে পুলিশ। - সিএনএন