প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। তিনি বলেন, দেশে বাস্তবমুখী যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের দেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ইমপ্যাক্ট স্টাডি ফাইন্ডিংস শেয়ারিং এ্যান্ড আলোঘর প্রজেক্ট ক্লোজিং সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কারিতাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ড. ফাদার প্রশান্ত টি. রিবেরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক (অর্থ, প্রশাসন ও বাস্তবায়ন) একেএম মাহমুবুুর রহমান জোয়ার্দার, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত হেড অব কো-অপারেশন মিজ দোরথে বোসে।
আরও পড়ুন: পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের ভিডিও ভাইরাল!
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক ফ্রান্সিস অতুল সরকার। আলোঘর প্রকল্পের পরিচিতিমূলক বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের প্রধান শিশির এঞ্জেলো রোজারিও। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ।
ইত্তেফাক/এমআই
