সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, নানা ধরনের অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে। এক্ষেত্রে আমাদের দূতাবাসগুলোকে আরো সক্রিয় থাকতে হবে।
