বাদশাহ আবদুল্লাহ বিন আদুল আজিজের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক ও পররাষ্ট্র সচিব বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
বাদশাহ আবদুল্লাহ চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার মারা যান।
