স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে সাধারণ মানুষ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেগম জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে তিনি সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। দেশের জনগণ চায়, যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
বার্ন ইউনিটের চিকিৎসকদের তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ করছি, দগ্ধদের সুস্থ করে তুলুন। সরকার তাদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করবে।
