সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রবিবার ভোর ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হারতাল চলবে। শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র ও বিএনপিসহ ২০-দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মী গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০-দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রিজভী।
