বলিউডের শ্রীলংকান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার অভিনীত ‘কিক’ চলচ্চিত্রের হিন্দি সংলাপ নিজেই ডাবিং করেছেন। সেখানে তার বিপরীতে ছিলেন সালমান খান। হিন্দিতে নিজের কণ্ঠ দেয়া সম্পর্কে জ্যাকুলিন বলেছেন, সালমান খানের সঙ্গে কাজ করে তার হিন্দিতে ডায়লগ দেয়া উন্নত হয়েছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে জ্যাকুলিনকে প্রশ্ন করা হয়, ‘সালমান খানের সঙ্গে অভিনয় করার পর তিনি তার ক্যারিয়ারে কোনো পরিবর্তন অনুভূত করেছেন কিনা?’ এর উত্তরে তিনি বলেন, প্রকৃতপক্ষে সালমান খানের সঙ্গে কথা বলার পর আমার হিন্দি ভাষার উন্নতি হয়েছে। কিক চলচ্চিত্রের প্রোমোশনের সময় বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে ইংরেজি বলতে দিতো না।
জ্যাকুলিন বলেন, সে খুবই অনুপ্রেরণী...আমার মনে হচ্ছে আমি ইন্ড্রাস্টিতে আবারো নতুন করে এসেছি। সে অনেক সহায়তা ও উত্সাহ দিয়েছে। এটা সত্যিই আমার জন্য নতুন করে শুরু করার মতো। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ।
জ্যাকুলিনের পরবর্তী চলচ্চিত্র ‘রয়’ মুক্তি পাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সেখানে রণবীর কাপুর ও অর্জুন রামপালের বিপরীতে দেখা যাবে তাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
