‘ফিফা ব্যালন ডি’অর কে জিতবে তা আগেই ঠিক হয়ে যায়’

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৭:১৩
 
 
ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি লড়াইয়ে থাকলে ফিফা ব্যালন ডি’অর কে জিতবে তা আগেই ঠিক হয়ে যায় বলে দাবি করেছেন ফ্র্যাঙ্ক রিবেরি। বায়ার্ন মিউনিখের ওই তারকা ফরোয়ার্ড জানান, মানুয়েল নয়ারের ২০১৪ সালের এই পুরস্কার না পাওয়াটাই তার এই ধারণাকে সত্য প্রমাণিত করে।
 
২০১৩ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মানির লিগ কাপ) জেতার পরও ফিফা ব্যালন ডি’অরের প্রতিযোগিতায় রোনালদো ও মেসির নিচে থেকে তৃতীয় স্থান পান রিবেরি। আর এবার বিশ্বকাপ জয়ী জার্মানি দলের সদস্য হয়েও রোনালদো আর মেসির পেছনে থাকেন রিবেরির ক্লাব সতীর্থ নয়ার।
 

জার্মানির সংবাদপত্র এজেকে রিবেরি বলেন, ‘সত্যিই আমি খুব হতাশ ছিলাম, কিন্তু প্রতি বছরই বিষয়টা একই রকম। আমি জানি না, এই পুরস্কার জিততে হলে আমাকে কি করতে হবে।’ রিবেরি আরও বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জানা উচিত, যদি রোনালদো ও মেসি থাকে, তাহলে মনোনীত তৃতীয় খেলোয়াড়ের কোনো আশা করা উচিত হবে না।