খালেদাকে সান্ত্বনা দিতে যাচ্ছেন হাসিনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ২১:০২
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাত ৮টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর রওনা দেয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।