মালয়েশিয়া মারা যাওয়া ছেলে আরাফাত রহমান কোকোর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে চলমান অবরোধ কর্মসূচিও চালিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গুলশানের কার্যালয়ে আরাফাতের জন্য বিশেষ মোনাজাতের পর দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া একথা জানান।
রাফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘আরাফাত রহমান কোকোর জন্য নামাজান্তে আপনারা যে সেখানে অবস্থান করছেন, সেখান থেকে তার আত্মার জন্য দোয়া করবেন। ম্যাডাম বেগম খালেদা জিয়া আপনাদের সকলের কাছে এই অনুরোধ রেখেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে যে কর্মসূচি চলছে, তা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্যও তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।’
মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত কোকো শনিবার দুপুরে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
