ফুটবলের সেনসেশন, তারকা জুটি লিওনেল মেসি আর নেইমারকে আবার জ্বলে উঠতে দেখা গেল আজ। শনিবার রাতে দুই তারকা তাদের জোড়া গোলে লা লিগায় এলচেকে ৬-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনার বিশাল জয় এনে দিয়েছে। বার্সেলোনার বাকি দুটি গোল করেন জেরার্দ পিকে ও পেদ্রো।
এলচের মাঠে শনিবার রাতের ম্যাচে পরপর আক্রমণের মাঝে পয়ত্রিশ মিনিটে বার্সেলোনার পক্ষে প্রথম গোলটি করেন জেরার্দ পিকে। এরপর ডিফেন্ডার পেলেগ্রিন ডি-বক্সের মধ্যে নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকেই ব্যবধান দ্বিগুণ করেন টানা চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
ষাট ও তেষট্টি ও উনসত্তর মিনিটের মাথায় তিনটি গোল করেন নেইমার। আর এই তিন গোলে দারুণ অবদান রাখেন মেসি। লিগে নেইমারের এটা চতুর্দশ গোল, গোলদাতাদের তালিকায় রোনালদো আর মেসির পেছনেই আছেন গত মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়া এই তারকা।
৮৮তম মিনিটে মার্ক বারত্রার লম্বা পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।
এই জয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ২০ ম্যাচে ৪৭।
