‘স্টাইলিশ মা’ কেইরা নাইটলি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১২:৩৮
হলিউড অভিনেত্রী কেইরা নাইটলি মা হতে চলেছেন পুরোনো খবর। নতুন খবর হলো এবার একটি জরিপে স্টাইলিশ মা নির্বাচিত হয়েছেন তিনি এবং এই জরিপে প্রথম হতে পেরে যারপরনাই খুশি নাইটলি।
জরিপে প্রথম হবার পথে নাইটলি পেছনে ফেলেছেন কেট মিডলটন। ভোটে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে জ্যাকুলিন জোসা, ফ্রাঙ্কি ব্রিজ এবং অ্যাবে ক্লান্সি।
‘আটনমেন্ট’ ছবির তারকা নাইটলি এবার প্রথমবারের মতো মা হতে চলেছেন। তার স্বামী জেমস রাইটন এ ব্যাপারে দারুণ খুশি। আর এবার তার স্ত্রী স্টাইলিশ মা নির্বাচিত হওয়ায় খুশি যেন আর ধরছে না রাইটনের। তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে এটা দারুণ একটি ব্যাপার। এই সময়েও সে তার স্টাইল নিয়ে দারুণ সচেতন। আর এই পুরস্কারটাই পেয়েছে সে। আর নাইটলিও খুব খুশি। আমরা এখন কেবল একটি সুস্থ সন্তান প্রার্থনা করছি। এর বেশি কিছু চাওয়ার নেই আমাদের।’
২৯ বছর বয়সী নাইটলি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মাত্রই অস্কারে মনোনীত হলাম। এর মাঝেই এই জরিপের ফলাফল প্রকাশিত হলো এবং আমি প্রথম হলাম। নিঃসন্দেহে সময়টা ভাল যাচ্ছে আমার।’