সম্পাদকদকের সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৬:৩০
 
প্রিন্ট মিডিয়ার সম্পাদকদকের সঙ্গে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার বেলা সোয়া ১১টার দিকে  তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সম্পাদকগণ ও সম্পাদকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।