কোকোর প্রথম জানাজা সম্পন্ন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৫:১০
 
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় এই জানাজা অনুষ্ঠিত হয় বলে খালেদার জিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে।
জানাজায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জানাজাশেষে কোকোর মরদেহ ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা হয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত রহমান কোকো শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।