গাঁট বাঁধলেন সোহা-কুনাল

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৬:৩৬
পতৌদি কন্যা ও বলিউড অভিনেত্রী সোহা আলী খান এবং অভিনেতা কুনাল খেমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রবিবার মুম্বাইয়ে বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন তারা।
সোহার মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান ও ভাবি কারিনা কাপুরসহ অল্প কয়েকজন অতিথি বিয়েতে উপস্থিত ছিলেন।
ক্রিম ও কমলা রঙের লেহেঙ্গা-চোলিতে বধূসাজে বেশ সুন্দর দেখাচ্ছিল সোহাকে। অন্যদিকে, মনীশ মালহোত্রার ডিজাইন করা শ্যাম্পেইন-গোলাপি রঙের শাড়িতে কারিনাকে লেগেছিল আকর্ষণীয়। সাদা আচকান ও গোলাপি পাগড়ি পড়ে সাইফকে একেবারেই নবাব লাগছিল।
 
IMG0
 
সোনালি পাড়ের সাদা শাড়িতে শর্মিলা ঠাকুরকে বেশ মার্জিত লেগেছে। অন্যদিকে সোহার বোন জুয়েলারি ডিজাইনার সাবা আলি খানের গাঢ় গোলাপি ও সবুজ রঙের লেহেঙ্গা অনুষ্ঠানে যেন বাড়তি রঙ যোগ করেছিল।
 
IMG1
 
বিয়ের অনুষ্ঠানে সাইফের সাবেক স্ত্রী অমৃতা সিং ও তাদের মেয়ে সারা উপস্থিত না থাকলেও ছিল সাইফের ছেলে ইব্রাহিম।
 
 
IMG2
সোহা আলির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গত ২২ জানুয়ারি। ঐ দিন তার মেয়ে বন্ধুদের সঙ্গে ব্যাচেলর পার্টি করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিল সোহার বান্ধবী অভিনেত্রী নেহা ধুপিয়া ও কঙ্গনা সেন শর্মা। এর পরের দিন হয়েছে মেহেদি অনুষ্ঠান। সেখানে ছিলেন সাইফ ও কারিনা। মেহেদি অনুষ্ঠানে  রিতু কুমারের করা লেহেরিয়া পড়েছিলেন ‘রঙ দে বাসন্তি’ তারকা।

২০১২ সালে খুব ধুমধাম করে বিয়ে করেছেন কারিনা-সাইফ জুটির। তবে সোহা-কুনালের বিয়ের আনুষ্ঠানিকতা হলো একেবারেই সাদামাটাভাবে। সূত্র: এনডিটিভি।