জয়ন্তিকা লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রামের পথে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৭:৩০

বাহ্মণবাড়িয়ায় আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার মইনুল হোসেন জানান, রবিবার বেলা ২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
জানা গেছে, ট্রেনের ছয়টি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এ সময় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।