শাহরুখ-আমির-সাইফকে হিন্দু ধর্ম গ্রহণের চ্যালেঞ্জ!

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১০:০৩
 
স্ত্রীকে ভালবাসার প্রমাণ হিসেবে বলিউড অভিনেতা শাহরুখ খান, আমির খান ও সাইফ আলী খানকে হিন্দু ধর্ম গ্রহণের চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতের মৌলবাদী সংগঠন হিন্দু মহাসভা। উল্লেখ্য বলিউডের এই তিন সুপারস্টারই পত্নী হিসেবে বেছে নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী নারীদের।
এর আগে বিশ্ব হিন্দু পরিষদ কারিনা কাপুরকে 'সমস্যা থাকলে' আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল।
ভারতের সাপ্তাহিক পত্রিকা হিন্দু সভা বার্তায় কথিত 'লাভ জিহাদ' নিয়ে এই বলিউড অভিনেতাদের আক্রমণ করল সংগঠনটি।
পত্রিকাটিতে শাহরুখ, আমির, সইফের পাশাপাশি ফারদিন খান এবং ইমরান হাসমিকেও হিন্দু মহিলাদের বিয়ে করার জন্য আক্রমণ করা হয়েছে। একই সঙ্গে মৌলবাদী সংগঠনটি প্রশ্ন তুলেছেন, 'বলিউডের মুসলিম অভিনেতারা যদি সত্যিই তাদের স্ত্রীকে ভালবাসে তাহলে কেন তাঁদের ধর্মান্তরিত হতে হয়? কেন তারা তাদের স্ত্রীদের হিন্দু পদবী ব্যবহার করতে পারেন না।'
উল্লেখ্য, ভারতজুড়ে অর্থের লোভ ও ভয়ভীতি দেখিয়ে অসহায় লোকজনকে 'ঘর ওয়াপাসি' এর নামে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই সংগঠনটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া