‘আল্লাহ পৃথিবীতেই মানুষের বিচার করেন’

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৯:৪৩
 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি-জামায়াত জোটের উদ্দেশে বলেছেন, ‘হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করুন। আল্লাহর একটা বিচার আছে। অনেকেই বলেন প্রতিহিংসার আগুনে দগ্ধদের অভিশাপ তাদের লেগে যাবে। আল্লাহ অজান্তে পৃথিবীতেই মানুষের বিচার করেন। তাই কেউ অন্যকে যেভাবে কষ্ট দেবেন, সেইভাবেই সে নিজে কষ্ট পাবেন।’
 

রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত অবরোধ-হরতাল বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি নেত্রীর উদ্দেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমি এটা বলতে চাই না, সেই বিচারের ফল আপনি ভোগ করুন। আমি আপনাকে সতর্ক করে দিতে চাই। আপনার এই জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা বন্ধ করুন। নইলে এর কুফল আপনাকে পৃথিবীতেই ভোগ করতে হবে।’