মঙ্গলবার নয়াপল্টনে কোকোর জানাজা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২১:৪৫
 
মালোয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার থেকে দেশে আসবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আরাফাত রহমানের মরদেহ দেশে আসার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের একথা জানিয়েছেন। এছাড়াও বিএনপি বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হবে। এসময় সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
এদিকে রবিবার সন্ধ্যায় বিএনপি নেতৃর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের এক জরুরী বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। আরাফাত রহমান কোকোর দাফন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।