বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অধিকাংশই থাকেন যুক্তরাষ্ট্রে। এশিয়ার মধ্যে এই সংখ্যা জাপানে সবচেয়ে বেশি। ক্রেডিট সুইস ব্যাংকের এক গবেষণা বলছে, বিশ্বে এ মুহূর্তে ৪৭ মিলিয়ন বা চার কোটি সত্তর লাখ মানুষ রয়েছেন যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমপক্ষে ৭ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার। সবচেয়ে ধনী এই ৪৭ মিলিয়ন মানুষের মধ্যে ১৮ মিলিয়নই থাকেন যুক্তরাষ্ট্রে। ইউরোপের মধ্যে অতি ধনীর সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে-পঁয়ত্রিশ লাখ। ব্রিটেনে এ সংখ্যা ২৯ লাখ। মজার ব্যাপা, জার্মানির অর্থনীতি ইউরোপের মধ্যে সবচেয়ে সবল হওয়ার পরও অতি ধনীর সংখ্যা এখানে ফ্রান্স বা ব্রিটেনের তুলনায় কম। বিশ্বের অতি ধনী ৪৭ মিলিয়নের মধ্যে জার্মানের সংখ্যা ২৮ লাখ। এর কারণ জার্মানির ধনীদের স্থাবর সম্পত্তি কম , তদের বাড়ির মালিকানা অপেক্ষাকৃত কম। অতি ধনীদের সংখ্যা যুক্তরাষ্ট্রের পর জাপানে, ৪০ লাখ। এশিয়ার আরেকটি দেশে উল্লেখযোগ্য সংখ্যায় ধনী লোক রয়েছে কমিউনিস্ট চীনে। সেদেশে এই সংখ্যা ১৬ লাখ। তবে জনসংখ্যার তুলনায় সুইজারল্যান্ডে ধনীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রতি দশজন সুইস নাগরিকের একজন ৭ লাখ ৯৮ হাজার ডলারের বেশি সম্পদের মালিক। -বিবিসি
