আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৫ উপলক্ষে সোমবার একটি স্মারক ডাক টিকেট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর: বাসসের।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শেখ হাসিনা ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আজ থেকে ঢাকার জিপিও’র ফিলাটেলিক ব্যুরো ও অন্যান্য জিপিও এবং পরে দেশের প্রধান প্রধান ডাকঘরে পাওয়া যাবে।
