সাকিব, মিশা,গুলজার ও সোহানের সিনেমা চালাবে না হল মালিকেরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৭:৩১
 
শাকিব খান, মিশা সওদাগর অভিনীত এবং সোহানুর রহমান সোহান ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কোনো সিনেমা হলে চালাবেনা বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতি। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।
ভারতীয় চলচ্চিত্র মুক্তির বিরোধীতা করে বিভিন্ন সিনেমা হলে গিয়ে পোস্টার ছিড়ে ফেলা ও দর্শকদের হলে প্রবেশ করতে বাধা দেয়ায় চলচ্চিত্র ঐক্যজোটের নেতা শাকিব, মিশা, সোহান এবং গুলজারদের ব্যাপারে প্রদর্শক সমিতির নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সাইফুল।
ঐক্যজোটের ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা বলছেন, 'যারা সিনেমা হলগুলোতে আক্রমনে অংশ নিচ্ছেন তাদের শতকরা পাঁচজনও পরিচালক বা শিল্পী নন, এরা বহিরাগত। এই বেতনভোগীরা এখন আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করছেন।'