মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন: সুরঞ্জিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৮:২০
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  বেগম খালেদা জিয়া দেখা না করে আলোচনার পথও বন্ধ করে দিয়েছেন।
সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত না করে শুধু আলোচনার পথ বন্ধই করেননি। আলোচনার দরজায় তালা লাগিয়ে দিয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক  সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় সাম্যবাদী দলের নগর সম্পাদক হারুন  চৌধুরী,আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি, নৌকা সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি রেজাউল কবির রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যার জবাবে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, হিংস্রতার সঙ্গে শান্তির সহাবস্থান হয় না। দেশ বিরোধীদের সঙ্গে দেশ প্রেমীদের সমঝোতা হয় না। অবরোধের নামে মানুষ হত্যা আর মেনে নেয়া যায় না।