নাটোরের সিংড়া উপজেলার শালমারা গ্রামে বজ্রপাতে আব্দুল মমিন আকন্দ (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকেল তিনটায় বাড়ির পাশে মাঠে কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মমিন শালমারা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
ইটালি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জানান, কৃষক আব্দুল মমিন আকাশে বজ্রসহ শিলাবৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় মেম্বার মকলেছুর রহমান জানান, বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে জমির ধারে তার লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতে তার শরীর ঝলসে গেছে।পরে বিষয়টি ইউএনওকে জানানো হয়।
আরো পড়ুন: দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান, ৬ ভারতীয় কর্মকর্তা নিহত
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সরকারী ভাবে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি
