সৌদি বাদশাহর শোক বইতে বিএনপি প্রতিনিধি দলের স্বাক্ষর

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৯:২৯
 
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে রক্ষিত শোক বইতে সই করেছেন বিএনপির পাঁচ নেতা। খালেদা জিয়ার পক্ষ থেকে সোমবার বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি বেলা ১২টার দিকে গুলশানের ২ নং সড়কে সৌদি আবরের অ্যাম্বেসীতে যান । তারা চেয়ারপারসনের পক্ষে দূতাবাসে রাখা শোকবইতে স্বাক্ষর করে মরহুম বাদশার প্রতি শ্রদ্ধা জানান। এ সময়ে দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও চেয়ারপারনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বাদশাহ আবদুল্লাহ চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে মারা যান। তার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। বাদশাহ আব্দুল্লাহর বয়স হয়েছিল ৯০ বছর। সত্ ভাই বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। তার মৃত্যুর পর সত্ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা করা হয়েছে।