কোকোর কফিন গ্রহণ করবেন বিএনপির পাঁচ নেতা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ২১:৫৩
 
 
বিমানবন্দরে আরাফাত রহমান কোকোর মরদেহ গ্রহণ করতে একটি প্রতিনিধি দল নির্বাচন করেছে বিএনপি। প্রতিনিধি দলের সদস্যরা হলেন— দলের স্থায়ী কমিটি সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। আজ সোমবার বিএনপির পক্ষ থেকে একথা জানানো হয়।
 

খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়া থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে আরাফাতের কফিন ঢাকায় পৌঁছাবে। এরপর বিএনপির প্রতিনিধি দল তা গ্রহণ করে গুলশানের কার্যালয়ে নিয়ে যাবে। আরাফাতের মা খালেদা জিয়া সেখানেই রয়েছেন।