সোমবার গারবিনে মুগুরুজাকে ২-৬, ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন সেরেনা৷ বিশ্বের ২৪ নম্বর মুগুরুজা এদিন প্রথম সেটে মার্কিন তারকাকে হারিয়ে চমকে দিয়েছিলেন৷ কিন্তু পরের দুই সেটে সেই আক্রমণের ঝাঁঝ আর ধরে রাখতে পারেননি তিনি৷ পাঁচ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সেরেনা পরের ম্যাচ খেলবেন স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার বিরুদ্ধে৷ যিনি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন৷
