কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাতে মামলাটি করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার। মামলায় খালেদা জিয়া ছাড়াও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর সাহাব উদ্দিন এবং সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমানসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
