বাংলাদেশ ওআইসিভূক্ত দেশসমুহের পার্লামেন্টারি ইউনিয়ন অব অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (পিইউআইসি) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত পিইউআইসি'র ১০ম সম্মেলনে বাংলাদেশ পিইউআইসি'র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়।
গত ১৭ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় দল অংশগ্রহণ করেন।
উক্ত সম্মেলনে বাংলাদেশ PUIC Executive Committee এর সদস্য ছাড়াও বাংলাদেশ Standing Specialized Committee on Human Rights, Women and family Affairs, Standing Specialized Committee on Cultural and Legal Affairs and Dialogue of Civilizations and Religions, Specialized Committee on Economic Affairs and Environment কমিটি সমূহের সদস্য নির্বাচিত হয়।
সম্মেলনে ওআইসি দেশসমুহের পার্লামেন্টারি ইউনিয়নের এ সম্মেলন অর্থবহভাবে ওআইসি দেশসমুহের মধ্যে পারস্পরিক সহযোগিতাসহ ইসলামিক সংহতি আরও শক্তিশালী করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডেপুটি স্পিকার।
সম্মেলন কালে ডেপুটি স্পিকার তুরস্কের পার্লামেন্টের স্পিকার জেমিন চিচেক, ইরানের পার্লামেন্টের আলী লারিজানী, সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আহাম্মোদ আল মূর ও আব্দুল্লা মাসীহ, তুরস্কের ন্যাশনাল কাউন্সিলর খালিদ মুসমার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।
