সামরিক কবরস্থানে অনুমতি মেলেনি, প্রস্তুতি বনানীতে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১৫:৫৮

আরাফাত রহমান কোকোর মরদেহ বনানীস্থ সামরিক কবরস্থানে দাফনের অনুমতি মেলেনি বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
 সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক সদস্য ও তাদের পরিবার-পরিজনদের সদস্যদের মরদেহ সামরিক বাহিনীর কবরস্থানে দাফনের নিয়ম রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে আমার সেখানে আরাফাত রহমান কোকোর দাফনের অনুমতি পাইনি। বিষয়টি দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি।
পরে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বনানীর সাধারণ কবরস্থানে আরাফাত রহমান কোকোর মরদেহ দাফন করা হবে।