অবমাননার দায়ে ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানের দণ্ড হওয়ার পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া ৫০ নাগরিকের মধ্যে ১৪ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বিবৃতিদাতাদের ২৭ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে তাদের আচরণের ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছিল। তাই সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিকসহ ১৪ জন মঙ্গলবার ক্ষমার আবেদন করেন।
এছাড়া স্বাস্থ্য অধিকারকর্মী জাফরুল্লাহ চৌধুরীসহ দশজন নিজেদের পক্ষে নিজেরাই শুনানি করবেন বলে আদালতে ব্যাখ্যা দাখিল করেছেন।
