কমিশন সভায় আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডকে মেয়াদি মিউচুয়াল ফান্ড হতে বে-মেয়াদি স্কিমে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী রূপান্তর কার্যক্রম সম্পন্নের পর ফান্ডটির নাম হবে আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ড। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হবে আইসিবি অ্যাসেট ম্যানেটমেন্ট কোম্পানি লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
