মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ২৩:৪৭
 
মালোয়শিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম। এর আগে তিনি সোদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন।
মালোয়েশিয়ায় এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন এ কে এম আতিকুর রহমান।
মো. শহীদুল ইসলাম এর আগে দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ব্রাসেলস, কলম্বো, আবু ধাবি, রোম ও লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ মিশনে বিভিন্ন সময়ে দায়িত্বে নিয়োজিত ছিলেন।