রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। ২৯ ডিসেম্বর পল্টন থানায় মামলাটি করে পুলিশ। এই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ শুনানি শেষে এ আদেশ দেন।
অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে মির্জা ফখরুলের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। শুনানির পর আদালত জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
