৩০ বিএনপি-জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১১:৫১
নাশকতার আশঙ্কায় পুলিশের চলমান অভিযানে সাতক্ষীরায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির তিন জন ও জামায়াত-শিবিরের আট  নেতা-কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। জেলায় যেকোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।