কেপলার ‘প্রাচীন সৌরজগৎ’ সনাক্ত করেছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৩:২২
বিজ্ঞানীরা আমাদের নিজস্ব সৌরজগতের মতো প্রাচীন একটি সৌরজগৎ আবিষ্কার করেছেন। খবর বিবিসি’র।
বার্মিংহাম ইউনিভার্সিটির নেতৃত্বে বিজ্ঞানী দলটি কেপলার টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য  গবেষণা করে পৃথিবীর আকারের পাঁচটি গ্রহকে ঘূর্ণ্যমাণ একটি তারা দেখতে পান।
১১.২ বিলিয়ন বছর আগে গঠিত এই প্রকৃতির পুরাতন পরিচিত প্রক্রিয়াটি চলছে ১১৭ বছর আলোকবর্ষ দূরে।  
ডক্টর টাইয়াগো ক্যামপ্যান্ট বলেন, এটি ‘ছায়াপথে প্রাচীন জীবনের সীমা’র ইঙ্গিত দেয়।
আমাদের গ্রহ ‘পৃথিবী’ গঠন হওয়ার সময়ও পদ্ধতিগত দিক থেকে ‘গ্রহের রূপান্তর’ প্রক্রিয়াটি প্রাচীন ছিল।
এ আবিষ্কারের ফলশ্রুতিতে বিজ্ঞানীরা এখন গ্রহের আকৃতি যুগের শুরুটার নির্দিষ্ট কালের সীমা বলতে সহায়তা পাবেন।
গবেষকরা বলছেন, আমাদের গ্রহ পৃথিবী থেকে কেপলার-৪৪৪ নামের তারাটি ও এর গ্রহগুলো আড়াই গুণ পুরাতন এবং ‘ছায়াপথের সূচনালগ্ন’ প্রাচীন।IMG0