আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও এর সাথে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক ভবতোষ রায়, জেলা বাসদের সম্বনয়ক মাহাবুব হোসেন রুবেল, সুজন প্রমুখ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
