বিএনপি নেতা দুদু আবারো রিমান্ডে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৪:৪৮
 
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
এর আগে একই মামলায় দুদুকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছিল আদালত। রিমান্ড শেষ হওয়ায় পুলিশ আরো সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদুকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১১ জানুয়ারি রাতে মিরপুর থেকে গ্রেফতার হন শামসুজ্জামান দুদু। পরে তাকে মিরপুর থানায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।