দাওয়াত খেয়ে ১ জনের মৃত্যু, অসুস্থ ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৫:৫২
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবেশীর বাড়ীতে দাওয়াত খেয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে একই পরিবারের আরো দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামে প্রতিবেশী সোহেল ও রানীর বাড়িতে মঙ্গলবার রাতে দাওয়াতের খাবার খেয়ে ওই এলাকার মৃত হাসের চেধৈুরীর স্ত্রী গোলেনুর বিবি (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের মৃত গোলেনুরের পুত্র বধু ইজ্জাতন বিবি (২৭) ও নাতী রেজোয়ান (১২) নামের আরো দুই জন অসুস্থ্য হয়ে পাঁচবিবি মহীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খাবারে ঘুমের ঔষধ মেশানো হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ ।