বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার দুপুর ২টায় বুয়েট শহীদ মিনার থেকে পলাশী আভিমুখে সংগঠনটির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পলাশী পৌঁছালে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে বিএনপি ঘোষিত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ৩ দিনের শোক সমর্থনে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর হাসান সোহান এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দীয় সংসদের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, হাফিজুর রহমান, আখতারুজ্জামান, আল ইমরান রিপন,পার্থ দেব মন্ডল, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, আমিনুর রহমান, নাজমুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
