ভারতের রাজস্থানের মান্ডোয়ায় বজরঙ্গী ভাইজান ছবির শুটিংয়ে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। গ্রামের রাস্তা দিয়ে তার গাড়ি যাওয়ার সময়, সালমানের ভক্তরা তাদের সবচেয়ে প্রিয় অভিনেতাকে দেখতে দুই পাশে ভিড় জমায়। এমন সময় দু-চারটি বাইকে করে কয়েকজন যুবক সালমানের গাড়ি অনুসরণ করতে শুরু করে। তার নাম ধরে চেঁচাতে থাকে অশালীনভাবে। প্রথম দিকটায় পাত্তা দেননি সালমান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের 'বাঁদরামি' বেড়ে যায়। ক্রমেই মেজাজ হারিয়ে ফেলেন সল্লুভাই। রেগে লাল হয়ে গাড়ি থেকে নামেন তিনি। সালমানকে রাগতে দেখে আর বাইক থামায়নি বাইক আরোহীরা। পরে পরিস্থিতি তেমন একটা ঘোলাটে করেনি তারা। এরপর আবার নিজের গাড়িতে চড়ে বেরিয়ে যান অভিনেতা সালমান।
