নাগেশ্বরীতে শীত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৬:৪০
 
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমালয়ের পাদদেশ ছোঁয়া হিমেল হাওয়ায় কাঁপছে নাগেশ্বরীর মানুষ। প্রচণ্ড শীত ও কনকনে ঠান্ডা সুঁচের মতো বিঁধছে মানুষের দেহ।
গত তিন দিন সূর্যের দেখা মেলেনি। দিনের বেশিরভাগ সময় ছিল কুয়াশাচ্ছন্ন। রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল সামান্য।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপদে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা। শীত ও বৃষ্টিতে তারা কাজে যেতে পারছে না।