সিএজি কার্যালয়ে অনিয়ম চরমে: টিআইবি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৮:২৯
নিরীক্ষণসহ বিভিন্ন ধাপে ১০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিরীক্ষকরা।
বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি’র) এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরীক্ষা আইন না থাকা, মন্ত্রণালয়ের উপর নির্ভরশীলতা, অপর্যাপ্ত জনবল, জবাবদিহিতার অভাব, পিএসির সকল প্রতিবেদন নিয়ে আলোচনা না করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাব না দেয়া এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় সিএজি কার্যালয়ে দুর্নীতি-অনয়িম চরমে পৌঁছেছে। এ প্রেক্ষিতে সমস্যা থেকে উত্তরণে তিন মেয়াদী মোট ২০ দফা সুপারিশ করেছে টিআইবি।