ডিএসই সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গত বছরের নভেম্বর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এরপর গত ১১ নভেম্বর ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ইতোমধ্যে বিনিয়োগকারীদের বিতরণ করা হয়েছে।
