নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সপ্তম ওয়ানডেতে কুমার সাঙ্গাকারা সেঞ্চুরির সুবাদে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ জয়ের পাশাপাশি অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন সাঙ্গাকারা।
বৃহস্পতিবার সাঙ্গাকারার অপরাজিত ১১৩ রানের ইনিংসে ভর করেই ৬ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ২৫৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ওয়ানডে ক্রিকেটে সাঙ্গাকরার ডিসমিসাল এখন ৪৭৪টি। এর জন্য ৩৫৩টি ম্যাচ খেলতে হয়েছে তাকে। সাঙ্গাকারা তার ক্যারিয়ারে উইকেটের পেছনে ৩৭৮টি ক্যাচ নেন, আর স্টাম্পিং করেন ৯৬টি। এর আগে গিলক্রিস্টকে ছাড়িয়েই সব মিলিয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন সাঙ্গাকারা। উইকেটরক্ষক ও ফিল্ডার হিসেবে ৪৯৩টি ডিসমিসাল করেন তিনি। একজন ফিল্ডার হিসেবে ১৯টি ক্যাচ নেন সাঙ্গাকারা।
