প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার পর বৃহস্পতিবারও সংসদে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে কথা উঠেছে। জাসদের মাইনউদ্দিন খান বাদল পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে বলেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর প্রজাতন্ত্রের কর্মচারীরা থাকতে পারেন না। বঙ্গবন্ধুর আমলে প্রণীত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণের দাবি জানান তিনি। এরপর বিষয়টি নিয়ে আবদুল মতিন খসরুও কথা বলতে চান।
এসময় স্পিকার ড. শিরীন বলেন, ‘আমার জানামতে আপিল বিভাগের এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশ হয়নি। কাজেই এনিয়ে এখন আলোচনা করা সমীচীন নয়।’
