একই ফ্রেমে দুই তারা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১১:৪৩
ইউরোপে এক মাস সফর শেষে বুধবার দেশে ফিরলেন ব্লাক ডাইমন্ড বেবি নাজনীন। দেশে ফেরার সময় একই ফ্লাইটে তার ছিলেন পাকিস্তানের সূফি গায়ক রাহাত ফাতেহ আলী খান। সেখানেই দেখা হয়ে গেল দুই দেশের দুই তারকার। আর মুহূর্তটি সেলফিতে ফ্রেম বন্দি হন এই দুই তারা। শুরু হয়েছে সূফি ফেস্ট। আর এই অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় এসেছিলেন রাহাত ফাতেহ আলী খান। বেবী নাজনীন বলেন, ‘বিমানবন্দরে হঠাত্ করেই দেখা হয়ে গেল তার সাথে। আমরা এক সঙ্গে শো করেছি। রাহাত ফাতেহ আলী খানের গান আমার বেশ ভাল লাগে। তার ভক্ত আমি। বিমানবন্দরে দেখা হবার পর বেশ কিছুক্ষণ কথা হলো। তখনই সেলফির তুললাম।’